শেষ হয় না

 শেষ হয় না 

খাদিজা বেগম 


বলতে বলতে ভাষা শেষ হয় 

তবু ও তো শেষ হয় না এই 

প্রেমের কথা বলা,

চলতে চলতে রাস্তা শেষ হয় 

তবুও তো শেষ হয় না এই 

প্রেমের পথে চলা।


লিখতে লিখতে খাতার শেষ হয় 

তবুও তো শেষ হয় না এই 

প্রেমের আবেগ গুলো,

পড়তে পড়তে চিঠি শেষ হয় 

তবুও তো শেষ হয় না এই

মরুর বুকের ধুলো।।


ভালোবেসে জীবন ফুরায় 

তবুও তো ফুরায় না এই 

মায়ার ভালবাসা,

প্রেমের সুধা যে করেছে 

যতটা পান তার লেগেছে 

তত প্রেম পিপাসা।

ঝরতে ঝরতে কান্না শেষ হয় 

তবুও তো শেষ হয় না এই 

এই হৃদয়ের জ্বলা।।

Comments