অভিনন্দন
অভিনন্দন
খাদিজা বেগম
অভিনন্দন অভিনন্দন
তোমায় জানাই অভিনন্দন,
আলোর সাথে ভালোর সাথে
সারা জীবন থাকুক বন্ধন।।
তোমার কথায় তোমার কাজে
উপকৃত হোক এই সমাজ,
সূর্যের মতো ছড়িয়ে যাক
তোমার হাতের প্রতিটা কাজ।
সারা জীবন হাসিখুশি
ভরে থাকুক তোমার বদন।।
ফুলের মত ঘ্রাণ ছড়িয়ে
ফুটে থাকো পৃথিবীতে,
সত্য ন্যায়ের কথার মালা
দাও ছড়িয়ে জবানিতে।।
বীর সাহসী যোদ্ধা তুমি
দেখিয়ে দাও কাজে-কর্মে,
সন্ন্যাসী আর বৈরাগীদের
কোন স্থান দেয়নি ধর্মে।
মনে প্রানে কাজ কর যাও
ন্যায় কর্মেতে ঢালো ইন্ধন।।
Comments
Post a Comment