প্রেমের নামে দুঃখ

 

প্রেমের নামে দুঃখ

খাদিজা বেগম 

ভালোবাসা এসেছিল
নিয়ে গেছে জীবনে সুখ,
সেই থেকে এই বুকের মাঝে
অদৃশ্য এক ব্যথার অসুখ।।

তুফান হয়ে এসেছে প্রেম
ভেঙেচুরে দিয়েছে মন,
রাত নিশিতে দুই নয়নে
ঝরোঝরো ঝরে শ্রাবণ।
মনের আয়নায় ভেসে বেড়ায়
সেই মায়াবীর মায়াবী মুখ।।

হৃদয়হীনার মুখে কেন
রব দিয়েছে এত মায়া,
মুখের মায়ায় পড়ে গিয়ে
ছাই করেছি আমার কায়া।।

ভালোবাসা ভেবে আমি
যা পেয়েছি তা ছলনা,
ভালোবাসার কথা আমায়
তোমরা কেহ আর বল না।
প্রেমের নামে দুঃখ দিয়ে
কানায় কানায় ভরেছি বুক।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো