ছয় ডাকাতে

 #ছয় ডাকাতে 

#খাদিজা বেগম 


ছয় ডাকাতে এই আমাকে 

নিয়ে যাচ্ছে টেনে হিঁচড়ে ছয় দিকে,

আমি একলা কেমন করে 

ছয় ডাকাতের বিরুদ্ধে গিয়ে রই টিকে।।


এক ডাকাতকে করলে দমন

পাঁচ ডাকাতে ঘিরে ধরে আমাকে,

তোমার ডাকাত তুমি সামলাও 

ছয় ডাকাতের নেতা বলছি তোমাকে। 

ছয় ডাকাতের অত্যাচারে 

জর্জরিত তবুও দাও পাপ লিখে।।


চোরকে বল চুরি করতে

মালিকেরে বলো সজাগ থাকিতে, 

ঘরের ভিতর চোর ঢুকাইয়া 

বল নিজের সম্পদ ধরে রাখিতে।।


তোমার নিয়মনীতি কেমন 

তা বুঝিবার নাই তো আমার ক্ষমতা,

হে মহীয়ান আর নিও না

এই পরীক্ষা আমাকে দাও মমতা।

তোমার দেখা পেতে হলে 

যা শিখতে হয় তাই নিতে চাই শিখে।।

Comments