প্রতিবাদ

 প্রতিবাদ 

খাদিজা বেগম 


অন্যায় দেখেও যে মানুষে করবে না প্রতিবাদ,

তাকে পেতে হবে এর চেয়েও ভয়ংকর আঘাত।


অন্যায় দেখেও যে মানুষে বোবার মতন থাকে,

হে বিধাতা তুমি চিরতরে বোবা করে দিও তাকে। 


যারা থাকে জালিমের দলে, বলে জালিমের পক্ষে,

হে বিধাতা আঘাত করো ঐ জালিমের নোংরা লক্ষে।


জাগো জাগো হে দুঃসাহসী সেনা করতে হবে প্রতিবাদ, 

ভেঙেচুরে ঘুরিয়ে দাও সব হায়েনার কালো হাত।


বিবেক বুদ্ধি নিয়ে জাগো ভাই দেয়ালে পিঠ লেগেছে, এখন সময় যুদ্ধ করার দেশের শত্রু জেগেছে। 


দেশ বাঁচাতে হবে দাঁড়াতে শত্রুদের মুখোমুখি ,

দেশ প্রেমিকরা ভয় করেনা কখনো মৃত্যুর ঝুঁকি।


যুগে যুগে দিয়ে গেছে বীর তার প্রাণ বলিদান,

ইতিহাসে গাথা আছে আজও তাদের জন্য সম্মান।


প্রাণী বাঁচে প্রাণের উপরে মানুষ বাঁচে সুকর্মে,

সত্যিকারের মানুষ যারা তারাই সেরা আছে ধর্মে।


ওরা প্যান্ট পরা শার্ট পরা মানব রূপি দানব,

কালবৈশাখী ঝড়ের মতো ওরা চালায় তান্ডব।


কোথায় পুলিশ প্রশাসন কোথায় দলের নেতা, 

কর্মীর নামে কুকুর পালে ওরা কুকুরের ক্রেতা।


চাইনা এমন রাজনৈতিক দল চাইনা এমন প্রশাসন, 

কাজের বেলায় ঠনঠনাঠন মুখে অলিক ভাষণ।

#hilightseveryonefollowers #খদিজাবেগম #বাংলাদেশ #everyonefollowers #khadija

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো