প্রেমের আগুন 🔥
প্রেমের আগুন
খাদিজা বেগম
প্রেমের আগুন কি নিদারুন
তা নেভে না সাগর জলে,
আমার এই মন পুড়ছে দারুন
তোমার প্রেমে জ্বলে জ্বলে।।
তোমার চোখের মায়ায় পড়ে
হৃদয় আমার হয়েছে খুন,
মরা হৃদয় পোড়ে বুকে
তবু দেখা যায় না আগুন।
বুকের ভিতর থেকে হৃদয়
যেন মোমের মত গলে।।
কি নিদারুণ যন্ত্রনাতে
ডুবে গেছি ভালোবেসে,
ক্ষত ভরা হৃদয় নিয়ে
অশ্রু জলে গেলাম ভেসে।।
এই দেহ মন সব নিয়েছ
সুখে রাখার আশা দিয়ে,
এখন আমি জীবন্ত লাশ
চলে গেছো প্রাণ বিষিয়ে।
কি সর্বনাশ করে গেছো
মিষ্টি মিষ্টি প্রেমের ছলে।।
Comments
Post a Comment