হতাশা

 #হতাশা 

#খাদিজা_বেগম


আজ হতাশার মেঘে মেঘে 

ঢেকে গেছে আমার ভুবন, 

আজ নিরাশার জলে জলে 

ভিজে গেছে আমার নয়ন।।


বিষন্নতার অন্ধকারে 

আজ নিজেকে খুঁজে মরি, 

কোথাও নাই আলোর দেখা

একটাই প্রশ্ন কি যে করি?

চারিদিকে শুধু দেখি 

আমায় ঘিরে আছে মরণ।।


হে দয়াময় পথ প্রদর্শক 

আমাকে দাও পথ দেখিয়ে,

কেমন করে বাঁচবো আমি 

তুমি দাও দাও তা শিখিয়ে।।


বোকাসোকা মূর্খ আমি 

তুমি অসীম জ্ঞানী গুণী,

দূর করে দাও সকল আঁধার 

মুছে দাও এই চোখের পানি।

তোমার আলোয় আলোকিত

 

করে দাও এই কালো জীবন।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ