ভালবাসার চূড়ায়

 ভালবাসার চূড়ায় 

খাদিজা বেগম 


ভালোবেসে বেসে আমায় 

ভালোবাসার চূড়ায় তুলে,

হঠাৎ কেন ফেলে দিলে

তুমি গেলে আমায় ভুলে।।


তোমায় ছাড়া ক্ষণ কাটে না 

এখন আমি দিশেহারা,

অবুঝ দুটি নয়ন আমার

তোমার খুঁজে পাগল পারা।

প্রেমের নামে ফাঁসির রশি 

যেন আমার গলায় ঝুলে।।


একটা মানুষ কি করে হয় 

এত নিষ্ঠুর এত নির্দয়, 

এখনো তো তোমার মায়ায় 

কাঁদে আমার অবুঝ হৃদয়।।


মায়া ভরা ঐ চেহারায় 

ডুবে ছিল নির্মমতা, 

কেন আমি একটিবারো 

ভেবে উঠতে পারিনি তা।

কোন কারনে আমায় তুমি 

তুলে দিলে মরণ শূলে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো