আত্মহারা

 আত্মহারা 

খাদিজা বেগম 


মনের মানুষ মনে থাকে 

তারে ডাকলে দেয় না সারা,

আমার মনের মাঝে থেকে 

আমায় করে দিশেহারা।।


ধরার বাইরে অধরা সে 

হাত বাড়াইলে যায় না ধরা,

প্রেম যমুনায় ভাসি-ডুবি 

আমি যে তার প্রেমের মরা।

চোখে চোখে রাখি তারে 

সে যে আমার চোখের তারা।।


আমার চোখে প্রেমের অসুখ 

দেখে না চোখ তারে ছাড়া কিছু, 

আমার কথা শোনে না পা, 

পা চলে যায় তার চলনের পিছু।।


এই দেহ মন সব বেসামাল 

তার প্রেমেতে পড়ে গেছি আমি, 

সে ছাড়া নাই দুনিয়াতে 

অন্য কিছু আমার কাছে দামি। 

তারে ভেবে মন খুশিতে 

বারে বারে আত্মহারা।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো