একটা ভুলে
একটা ভুলে
খাদিজা বেগম
একটা ভুলে দুইটা জীবন
চোখের জলে জলে ভাসে,
দুজন থাকে অপেক্ষাতে
সে যদি গো ফিরে আসে।।
কেঁদে কেঁদে বালিশ ভেজে
জেগে জেগে রাত্রি পোহায়,
তিলে তিলে এমনি করে
দুটি জীবন ক্ষয় হয়ে যায়।
তবুও তো কেউ আসে না
নত হয়ে কারো কাছে।।
রাগ দেখিয়ে অন্যের সাথে
সুখে থাকা যায় না কভু,
হেসে খেলে ঘুরে বেড়ায়
অভিনয়ের মাঝে তবু।।
এই অভিনয় কি অভিনয়
যে করেছে সেই তো জানে,
দরজা খুলে হাসে আবার
একা ভাসে চোখের বানে।
মন মরে যায় দেহের মাঝে
না থাকিলে প্রিয় পাশে।।
Comments
Post a Comment