সে তাকালে

 সে তাকালে 

খাদিজা বেগম 


সে তাকালে এই নয়নে 

পুষ্প ফোটে মন কাননে,

তার পরশে জোয়ার আসে 

যেন ভেসে যাই তার সনে।।


অদেখা এক মায়াতে মন 

টেনে নিয়ে যায় তার কাছে,

মন শোনে না কোন শাসন 

শুধু তারেই ভালোবাসে।

তারে ছাড়া প্রাণ বাঁচে না 

দাও জানিয়ে জনে জনে।।


সে যদি দেয় এনে পানি 

পান করি অমৃত জানি,

পাগল হয়ে ছুটে যায় মন 

একবার পেলে তার হাতছানি।।


শান্ত এমন অশান্ত হয় 

একদিন তারে না দেখিলে, 

মন চায় তারে রাখি আমি 

ভালোবেসে আমার দিলে।

তারে নিয়ে হাজার স্বপ্ন 

চাষ করেছি মনে মনে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো