আমার ডানা নাই

 আমার ডানা নাই 

খাদিজা বেগম 


এমনি এক পাখি আমি 

দেহের সাথে আমার ডানা নাই,

বারে বারে মুখ থুবড়িয়ে 

পড়ে থাকি যতই উড়তে চাই।।


তোমায় ভেবে হাঁটতে গিয়ে 

চোরাবালি আটকে গেছে পায়,

টানছে আমায় নিচের দিকে 

এখন আমার প্রাণ বাঁচানো দায়,

চতুর দিকে চেয়ে দেখি 

তুমি ছাড়া আমার কেহ নাই।।


হাজার তৃষ্ণায় কাতর আমি 

তুমি ছাড়া কেউ দেবে না জল,

কষ্টের স্রোতে ভেসে গেলাম

পাইনা খুঁজে কূল কিনারা তল।।


রক্ত ঝরা ক্ষত ভরা 

হাজার ব্যথায় ব্যাথিত এই প্রাণ, 

তোমায় ছাড়া নেই তো উপায় 

তুমি ছাড়া পাবনা তো ত্রাণ।

তুমি আমার দুটি ডানা 

বল কোথায় গেলে তোমায় পাই।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো