তোমায় পাবার ইস্যু

 তোমায় পাবার ইস্যু 

খাদিজা বেগম 


তোমায় বলি কলম আনতে 

সাথে বলি খাতাটাও নাই, 

খাতা কলম নেই প্রয়োজন 

সত্যি বলতে তোমাকে চাই।।


তোমায় আমি ফোন করেছি 

আমার জন্য আনতে টিস্যু, 

টিস্যু আমার নেই প্রয়োজন 

তোমায় কাছে পাবার ইস্যু।

একা একা ঘুম আসে না 

গভীর রাতে ফোন করি তাই।।


এটা ওটা বলতে থাকি 

আসল কথাই বলা হয় না, 

তোমায় ছাড়া ভাল্লাগে না 

একা থাকা প্রাণে সয় না।।


মনে মনে ভেবে রাখি 

কত কথা বলবো বলে, 

না বলা সেই কথাগুলো 

ঝরে পড়ে চোখের জলে।

মোনাজাতে বলি আমি 

আমি যেন তোমাকে পাই।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো