স্বপ্নের সাথে
স্বপ্নের সাথে
খাদিজা বেগম
স্বপ্নে ভাসি স্বপ্নে হাসি
স্বপ্নের সাথে করি বসবাস,
স্বপ্ন আমার ভেঙ্গে যাবে
যখন চলে যাবে এই নিশ্বাস।।
স্বপ্নে কাঁদি স্বপ্নে বাঁধি
ভালোবেসে জড়াই স্বপনে,
স্বপ্ন আমার উড়ে যাবে
আমি রবো সাদা কাফনে।
যখন তখন ভাঙবে স্বপন
স্বপ্নের প্রতি নাই আমার বিশ্বাস।।
স্বপ্নে বলি স্বপ্নে চলি
কানায় কানায় স্বপ্ন ভরা রঙ,
স্বপ্নে শুনি স্বপ্নে দেখি
এক মানুষের মাঝে নানান ঢং।।
অচেনা জন ভিশন ভালো
চিনলে পরে ভাল্লাগেনা আর,
তাইতো আমি লুকাতে চাই
চেনা মানুষ থেকে বারে বার।
মালিক মালিক ভাব দেখিয়ে
ভোলা এ মন ভুলেছে সে দাস।।
Comments
Post a Comment