পাক হায়েনা

 পাক হায়েনা

খাদিজা বেগম 


হায়েনা ওরা হায়েনা পাকিস্তানি পাক হয়েনা,

সেই একাত্তরের বর্বরতা ভোলা যায় না। 


আমাদের স্বপ্নের ছোট বড় সব বাড়ি ঘর,

আগুন জ্বালিয়ে পুড়ে পুড়ে করেছিল ছারখার।


বাবা আমার শহীদ, মা হয়েছেন বীরাঙ্গনা,

পাগল আমার বোন ভাইয়ের খবর মিললো না।


আমার ভাইয়ের শোকে দুঃখ কষ্টে ভুগি আমি,

শুধু চেয়ে চেয়ে দেখি কেবলি বনের পাগলামি। 


মা হয়েছেন পাথর কখনো কোন কথা কয় না, 

একদিনের জন্য বাবাকে ভুলে যেতে পারি না।


বাসরের ঘর থেকে ওরা ছিনিয়ে নিয়ে গেছে বউ, 

এমন নোংরা কথা শুনেছ কি বিশ্বের কেউ।


সেই বউটি ছিল আমার খুব আদরের ছোট বোন 

পাক হায়েনারা ছিল তার পাগল হবার কারণ।


সারা জীবন লিখেও কখনো শেষ হবে না জানি, 

ঐ পাকিস্তানিদের বর্বরতার সেই কাহিনী।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ