হৃদয় পোড়া গন্ধ
হৃদয় পোড়া গন্ধ
খাদিজা বেগম
দীর্ঘশ্বাসে দীর্ঘশ্বাসে
হৃদয় পোড়া গন্ধ আসে,
কষ্টের ধোঁয়া আজ বাতাসে
তাইতো কষ্ট শ্বাস-নিঃশ্বাসে।।
প্রেমের আগুন এমন আগুন
চোখে দেখা যায় না তারে,
থেমে থেমে জ্বলে ওঠে
হৃদয় ভরে হাহাকারে।
জানিনা সে কেমন করে
আমায় ভুলে গিয়ে হাসে।।
আগে জানলে প্রেম করতাম না
প্রেমে থাকে এত কষ্ট,
হাসিখুশি জীবন আমার
প্রেম করিয়া হলো নষ্ট।।
সব হারিয়ে নিঃস্ব হলাম
মিথ্যেবাদীর প্রেমে পড়ে,
আমি বুঝি বাঁচবো না আর
আমায় দিও ক্ষমা করে।
তার প্রেমেতে পড়ে আমি
পরিণত হলাম লাশে।।
Comments
Post a Comment