বিনয়ী হও
বিনয়ী হও
খাদিজা বেগম
বিনয় হলো মহা শক্তি
যে রেখেছে নিজের কাছে ধরে,
এই পৃথিবীর সর্ব লোকে
সেই বিনয়ী লোককে সম্মান করে।।
বিনয়ী লোক বিনয় ভরে
মানুষকে দেয় তাদের প্রাপ্য সম্মান,
মানব সেবায় মানব থাকবে
এটাই মহান আল্লাহ তাআলার ফরমান।
বিনয়ীদের ব্যবহারে
অসভ্য লোক সভ্য হয়ে গড়ে।।
বিনয়ীদের কথা শুনে
লোকে শেখে শালীন কথা বলা,
বিনয়ীদের চলা দেখে
লোকে শেখে সঠিক পথে চলা।।
বিনয়ী লোক শিক্ষা গুরু
তার বিনয়ী সুন্দর স্বভাব দেখে,
কুচরিত্রের মানুষগুলো
ফুলের মত সুচরিত্র শেখে।
বিনয়ী হও বিনয়ী হও
বিনয় দিয়ে লও হৃদয়টা ভরে।।
Comments
Post a Comment