আজ এই দিনে
#আজ এই দিনে
#খাদিজা বেগম
আজ এই দিনে এমন ক্ষণে
এই ধরাতে তুমি এসেছিলে,
তোমার কাজে তোমার সাজে
পৃথিবীটা আপন করে নিলে।।
তোমার সৌরভ তোমার গৌরব
ছড়িয়ে যাক ফুলের সুবাস হয়ে,
নীল সাগরের ঢেউয়ের মতো
তোমার নীতি আদর্শ যাক বয়ে।
আজকে তোমার জন্মদিন তাই
কানায় কানায় শাপলা ভরা ঝিলে।।
আজকের সূর্য তোমার জন্য
পৃথিবীতে দিয়ে গেছে আলো,
আজকের চন্দ্র তোমার জন্য
দূর করিবে অমানিশার কালো।।
তোমার কর্ম তোমার কথা
সব সেরাদের সেরা হয়ে রবে,
মরারে পরেও অমর হয়ে
জ্ঞানীর সভায় থাকবে তুমি ভবে।
মানবতার মানুষ তুমি
মনুষ্যত্ব ভরা তোমার দিলে।।
Comments
Post a Comment