খাঁচা ভেঙ্গে

 

খাঁচা ভেঙ্গে

খাদিজা বেগম 

কে আমাকে নিয়ে যাবি
বন্দি খাঁচার দুয়ার ভেঙ্গে চুরে,
আমিও তো চাই উড়তে চাই
আজ যেতে চাই দূর থেকেও দূরে।।

শিকল বেড়ির তালা ভেঙে
যা নিয়ে যায় এই আমাকে কেহ,
বন্দি খাঁচায় ফটফট করে
কেঁদে মরে হৃদয় ভাঙা দেহ।
আমিও তো চাই গাইতে চাই
মুক্ত কন্ঠে ভালোবাসার সুরে।।

বন্দী করে রাখতে রাখতে
নিস নে রে উড়ার শক্তি কেড়ে,
উড়ার শক্তি কেড়ে নিয়ে
মরণ মুখে দিস না আমায় ছেড়ে।।

যখন এ মন ভাসতে চাইছে
ডানা মেলে দূর আকাশের নীলে,
তখন আমি খুব নিরুপায়
বন্দি খাঁচায় মরছি তিলে তিলে
স্বপ্নে দেখি খাঁচা ভেঙ্গে
আমি যাচ্ছি পাকনা মেলে উড়ে।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো