কসম কসম

 কসম কসম  

খাদিজা বেগম 


কসম কসম রবের কসম 

ভালোবাসি তোমাকে খুব,

ভালোবেসে তোমার প্রেমে 

মন দিয়েছে নীরবে ডুব।।


আমি নেই আর আমি নেই আর 

এখন আর নেই আমার মাঝে,

তোমার মাঝে হারিয়ে যাই 

সকাল বিকাল সন্ধ্যা সাঝে।

উদাস চোখে বারে বারে 

দেখি তোমার মায়াবী রূপ।।


রাত্রি যখন ঘুমে বিভোর 

আমার বুকে প্রেমের মৌসুম,

চোখের কানায় কানায় তুমি 

তাইতো আমার আসে না ঘুম।।


তোমায় ভেবে কথা বলি 

রাতের চন্দ্র তারার সাথে, 

পিপাসিতো মন ভিজে যায় 

স্বপ্ন দেখা মোলাকাতে।

হাজার কথা বলা এই মন 

তোমায় দেখ হয়ে যায় চুপ।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ