সুন্দর চেহারা

 সুন্দর চেহারা 

খাদিজা বেগম 


ভোলা যায় না ভোলা যায় না 

তোমার সুন্দর চেহারা, 

তোমার চেয়ে নাই তো আমার 

এই জীবনের পেয়ারা।।


তোমার নামে লিখে দিলাম 

আমি আমার জিন্দিগি,

সাঁতার কাটতে দিয়ে তুমি 

তোমার মনের প্রেম দিঘি।

তোমায় কাছে পাবার জন্য 

মন হয়েছে বেয়ারা।।


চাঁদনী রাতে ঝরে যখন 

ঝিরি ঝিরি জোছনা, 

তখন আমার ঘুম আসেনা 

মন চায় ভিজি দুজনা।।


চাঁদের সাথে কথা বলি 

তোমায় ভেবে সারারাত, 

জানি না তো কবে পাবো 

আবার তোমার মোলাকাত।

তুমি আমার স্বপ্নে দেখা 

ভালবাসার কিয়ারা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো