Posts

ঘুম নিয়েছ তুমি

 ঘুম নিয়েছ তুমি  খাদিজা বেগম  চোখের দেখায় মন নিয়েছো  হাতের ছোঁয়ায় ঘুম নিয়েছো তুমি,  তোমায় দেখলে জোয়ার আসে  না দেখিলে হৃদয় মরুভূমি।। তুমি তুমি তুমি আমার  নির্ঘুম রাতের স্বপ্নে দেখা পরী,  তুমি তুমি তুমি আমার  এই হৃদয়ে ভালোবাসার তরী। জীবন নদীর তুফান ভারী  তোমায় ছাড়া ডুবে যাব আমি।। তুমি থাকো চোখে চোখে  তোমায় দেখে শান্তি লাগে মনে,  হাতের মুঠোয় স্বর্গ মেলে  প্রিয় তুমি থাকলে আমার সনে।। ওই মায়াবী চোখের মায়ায়  বাঁধা পড়ে গেছে আমার জীবন, ভালোবেসে বেঁধে রেখো  তোমায় ছাড়া হবে আমার মরন। আমার কাছে তোমার চেয়ে  এই ভুবনে আর কিছু নাই দামি।।

ও কিশোরী

 কিশোরী  খাদিজা বেগম  ও কিশোরী কি যে করি  প্রথম দেখায় ঘুম হয়েছে সাবার,   এই বিশ্বাসে খুঁজে ফিরি  তোমার আমার দেখা হবে আবার।। ঘুরে ফিরে বর্ষা আসে  ভিজে ভিজে গাছের পাতা সবুজ, তুমি কেন আসো না গো  তোমার প্রেমে মন হয়েছে অবুঝ। দিনের পরে রাত্রি আসে  দুই নয়নে ঘুম আসে না আমার।। পূর্ণিমা রাত জোছনা ছড়ায়  আকাশের গায় মিটিমিটি তারা, মনে মনে মন তোমাকে  ডেকে ডেকে হলো দিশে হারা।। ও কিশোরী দাও সারা দাও  আমি তোমার প্রেমের জন্য পাগল, প্রেম পিপাসায় বুক ফেটে যায়  দাও আমাকে তোমার হাসির বাদল।  তোমার মনে মন মিশেছে  স্বপ্ন দেখি তোমার কাছে যাবার।।

বিষন্নতায়

 বিষন্নতায়  খাদিজা বেগম বিষন্নতায় মন ডুবে যায়  তোমায় যদি না পাই আমার পাশে,  ব্যথায় ব্যথায় পাঁজর ভাঙ্গে  দুই নয়নে অশ্রু নেমে আসে।। হৃদ মাঝারে পাই তোমারে  কেন আমার হাত বাড়ালে পাই না,  তোমাকে চাই ভিতর বাহির  তোমায় ছাড়া অন্য কিছু চাই না। তুমি আমার জীবন প্রিয়  তোমাকে মন অনেক ভালোবাসে।। তোমায় বিনা মূল্যহীনা  বেঁচে থাকার পাইনা খুজে মানে,  তুমি জীবন তুমি ভুবন  তুমি ছাড়া সুখ লাগেনা প্রাণে।। তুমি আমার আশ্রয় প্রশ্রয়  তুমি ছাড়া খুব নিরুপায় আমি, প্রিয় থেকেও তুমি প্রিয়  তুমি সবার চেয়ে বেশি দামি।  এই জীবনের সুখে দুঃখে  তোমাকে চাই আমার আরো কাছে ।।

পাও মোছাতে চাও

 পাও মোছাতে চাও  খাদিজা বেগম  আমি না হয় উর্মি হব  তুমি যদি ভেজাও তোমার পাও, আবার না হয় গামছা হব  যদি তোমার পাও মোছাতে চাও।।  তোমার চাওয়ার সাথে সাথে  আমি বদলে যাবো বারে বার,  তুমি পাশে না থাকিলে  বুকের ভেতর করে হাহাকার। আমি না হয় মাঝি হব  যদি তুমি হও গো আমার নাও।। তোমার তালে তাল মিলিয়ে  তোমার সুরে গাইবো আমি গান,  তুমি আমার জীবন প্রিয় তোমায় ছাড়া বাঁচেনা এই প্রাণ।। আমি না হয় অলি হব  তুমি যদি হওগো আমার ফুল,  তোমার কূলে থাকার জন্য  হারায় যদি হারাক আমার কূল। সব হারাতে রাজি আছি  যদি তোমার মনে আশ্রয় দাও।।

তৃষ্ণায়

 তৃষ্ণায়  খাদিজা বেগম  তোমাকে না দেখার তৃষ্ণায়  নয়ন মরুভূমি হয়ে যায়,  কোন ভাষাতে বোঝাই বল   মন তোমাকে কাছে পেতে চায়।। চোখে তৃষ্ণা বুকে তৃষ্ণা  তৃষ্ণায় তৃষ্ণায় ফেটে যাচ্ছে বুক,  তোমায় ছাড়া কোথাও নাই  কিছুতে নাই বিন্দু মাত্র সুখ। ছটফটিয়ে মন মরে যায়  শুধু তোমার ভালোবাসার দায়।। তৃষ্ণা জাগে শিরায় শিরায়  প্রেমের তৃষ্ণায় কাতর হলো মন,  শ্বাস-নিশ্বাসে তৃষ্ণা জাগে  তোমায় পাবার তৃষ্ণা সারাক্ষণ।। অঙ্গে অঙ্গে তৃষ্ণা আমার  তৃষ্ণায় অবস হয়ে আসে হাড়,  মৃত্যুর দুয়ার থেকে আমি  তোমার আশায় ফিরি বারে বার। তৃষ্ণার কষ্ট হারিয়ে যায়  এ মন যখন তোমার ছোঁয়া পায়।।

ভালবাসার আহ্বানে

 ভালোবাসার আহ্বানে  খাদিজা বেগ  ভালোবাসার আহ্বানে  এসেছিলাম ভালোবাসা পেতে,  আশায় আশায় চাষ করেছি  বীজ বনেছি ভালোবাসার ক্ষেতে।। অজানা এক ঝড় তুফানে  সেই চাষাবাদ ধ্বংস হলো শেষে,  ভালোবাসার বীজ গুলো সব  দুই নয়নের অশ্রুতে যায় ভেসে। তোমার প্রেমের আমন্ত্রণে  চেয়েছিলাম থাকবো আমি মেতে।। সকল চাওয়া পুর্ন হয় না  তাই তো তোমায় দোষ দেবো না আমি,  তোমায় আজো ভালোবাসি  সেই কথাটা জানে অন্তর্যামী।। তোমার কাছে আসতে গিয়ে  চলে গেলাম যোজন যোজন দূরে,  আজো তোমায় খুঁজে এই মন  পাখির মতন অজানাতে উড়ে।  কাছে আশায় ভয় লাগে খুব  কাছে এলেই হয় যে দূরে যেতে।।

হৃদয় ভাঙে গেছে

 হৃদয় ভাঙে গেছে  খাদিজা বেগম  আমার হৃদয় ভেঙ্গে গেছে  ঘা হয়েছে খুব গভীরে, নাই কি ভবে বিশ্বস্ত জন  নিষ্ঠুর প্রতারকের ভিড়ে।। কেন আমি বিশ্বাস করি  বারে বারে বিশ্বাসঘাতক,  নাকি আমার হিসেবে ভুল না কি ভুলে ভরা এই চোখ। যেন এই মন ধীরে ধীরে  মানুষ থেকে যাচ্ছে ফিরে।। কেন অন্যের হৃদয় ভাঙতে  মনব মনে জাগে না ভয়, কেন হিংস্র প্রাণীর চেয়ে  মানুষ বেশী ভয়ংকার হয়।। এত এত ক্ষত নিয়ে  বেঁচে থাকা হয়েছে দায়, শ্বাসে শ্বাসে কষ্ট লাগে  যেন আমার প্রাণ চলে যায়।  শুধু একবার যেতে পারলে ফিরব না আর মানব নীড়ে।।

কোরআনের বাণী

 কোরআনের বাণী  খাদিজা বেগম  রাজ্য চালায় মহারাজা  সেই রাজা কে চালান মহারানী,  নারীকে যে তুচ্ছ ভাবে  সেতো জানে না কোরআনের বাণী।। দুঃসাহসী নারীরা আজ  বিমান চালায় নীল আকাশের বুকে,  সেই নারী কে কেমন করে  কাপুরুষের দলে দিবে রুখে। নারীকে যে সম্মান করে  তারাই ভবে সত্যি কারের জ্ঞানী।। যে নারীরা রাষ্ট্র চালায়  তারা কেন চালাবে না গাড়ি, নারীর গর্ভে চড়ে এসে  কেমন করে হলে অহংকারী।। যার বিবেক টা অন্ধ বধির   সে দেখেনা নারীর মহৎ কর্ম, ধর্ম অন্ধ মানুষ ওরা  তাই বোঝে না সত্যিকারের ধর্ম। সম্মান দিলে সম্মান মেলে  এই কথাটা আমরা সবাই মানি।।

মোল্লার পকেটে

 মোল্লার পকেটে  খাদিজা বেগম  আল্লাহকে কেনার জন্য  যারা মোল্লার পকেটে দাও টাকা,  তাদের মাঝে নাইরে ঈমান  তাদের বিবেক-বুদ্ধির স্থান ফাঁকা।। কোরআন পড় নিজের হাতে  কোরআন বোঝো খুব মনোযোগ দিয়ে,  মাতৃভাষায় কোরআন পড় চিন্তা করো আয়াত গুলো নিয়ে। কোরআনের পথ সহজ সরল  নয় তো দুর্গম কঠিন আঁকাবাঁকা।। কোরআন শিল্প বাণিজ্য ময় জ্ঞান বিজ্ঞানের আলো ভরা খনি, এই কোরআনকে যে বুঝেছে  তার মত নাই পৃথিবীতে ধনী।। কোরআন পড় জীবন গড়  আর থেকো না মিথ্যার গোলাম হয়ে, সত্য রেখে মিথ্যা পথে যাচ্ছ কেন বলোনা কার ভয়ে। ধর্ম অন্ধ মানুষগুলোর  নয়ন দুটো লোভ লালসায় ঢাকা।।

একটি মৃত্যু

 একটি মৃত্যু  খাদিজা বেগম  একটি মৃত্যুর অপেক্ষাতে হাজারো দিন বেঁচে থাকতে পারি,  জানি নিশ্চিত মৃত্যু আসবে  আর বেশি দিন দেবে না সে আড়ি।। মৃত্যু দেখে খুশি মনে  আমি চলে যাবো মৃত্যুর সাথে,  সেই খুশিতে হয় তো আমার  অশ্রু আসবে দুটি আঁখি পাতে। আমি সেদিন প্রথম যাবো  আমার স্বপ্নে দেখা স্বপ্নিল বাড়ি ।। রাজকীয় সেই বাড়িতে  আমার ঘুমে কেউ করবে না ব্যাঘাত,  আমার দেহ মনের মাঝে  কেউ করবে না বিন্দুমাত্র আঘাত।। মৃত্যুর মাঝে পাবো আমি  আমার সত্যিকারের মানব জীবন,  সেই জীবনে নাই যন্ত্রণা  নাই পরীক্ষা নাই অপেক্ষা, মরন। সেখানে নাই অসুস্থতা  দুঃখ অভাব মূর্খের মহামারী।।

প্রেমের কথা বলে

 প্রেমের কথা বলে  খাদিজা বেগম ভালোবাসায় চকচকে চোখ  রাতের উজ্জ্বল তারার মত জ্বলে,  তাইতো যায় না প্রেম লুকানো ব্যবহারে প্রেমের কথা বলে।। ভালোবাসার দৃষ্টির কাছে  পারমাণবিক বোমা হার মানে,  চোখে চোখে ভাসে মায়া  ভালোবাসার ছোঁয়া লাগে প্রাণে। প্রিয়জনের দেখা পেতে  প্রেমিক নয়ন ঘোরে নানান ছলে।। ভালোবাসার সেই দৃষ্টিতে  ভিতর থেকে মন গলে যায় ধীরে,  ভালবাসার টানে টানে  প্রেমিক জনকে আসতেই হয় ফিরে।। মুখে বল যতই না না  প্রেম দেবে সায় চোখের ভাষায় ভাষায়, যতই থাকো দূরে সরে  মন আসবে মন পাবার আশায় আশায়। মন থেকে যায় মনের কাছে অভিমানে যদি চরণ চলে।।

প্রেমের নেশা

 প্রেমের নেশা  খাদিজা বেগম আমারো হয় প্রেমের নেশা  সঙ্গমের সাধ জাগে ঝরের বেগে,  উথাল পাতাল প্রেমের ঢেউয়ে  আমারো চোখ থাকে রাত্রি জেগে।। তাই বলে তো যারে তারে  আমি টেনে নেবো না এই বুকে,  আমার প্রিয় মানুষ যে জন  তার অপেক্ষায় মরব ধুঁকে ধুঁকে। প্রয়োজনে পুড়বে এ মন  তার বিরহের তীব্র আগুন লেগে।। রক্ত মাংসের মানুষ আমি  নই ফেরেস্তা নই সন্ন্যাসী সাধু,  আমার দেহের আমার মনের  ক্ষুধা তৃষ্ণা তাড়াবার নাই জাদু।। তবু আমার আবেগের ক্ষণ রাখতেই হবে আমার নিয়ন্ত্রণে,  প্রলোভনে সায় দেব না স্রেফ না বলি পাপের আমন্ত্রণে। যদি ভাঙ্গে বুকের পাঁজর তবু ভেসে যাবো না আবেগে।।

প্রেমের অনুতাপ

 প্রেমের অনুতাপ  খাদিজা বেগম  দুই নয়নে ঝরো ঝরো  ঝরে পড়ে প্রেমের অনুতাপ, অঙ্গে অঙ্গে আজো ভাসে  তোমার অঙ্গের রেখে যাওয়া ছাপ।। কাছে এসে দূর অজানায়  যাও হারিয়ে এটা কেমন প্রেম, সুখ গুলোকে লুফে নিয়ে  কষ্ট দিলে এটা কেমন নেম। স্রষ্টা ভুলে সৃষ্টির প্রেমে  অন্ধ হয়ে করেছিলাম পাপ।। আর চাইবো না ভালোবাসা  আর করবো না কারো প্রেমের আশ,  প্রেমে পড়ে সব হারিয়ে  পেলাম শুধু কান্না বারো মাস। আমি একা কলঙ্কিত  আমার ওপর আজ সকলের রোষ,  তুমি ধোয়া তুলসী পাতা  এই সমাজে তোমার নাইতো দোষ।  ভালোবাসা ভেবে আমি  দুহাত ভরে নিলাম অভিশাপ।।

তোমার মনে

 তোমার মনে  খাদিজা বেগম  তোমার মনে আমার এ মন  যখন গেল মিলে, অজানায় এক আনন্দ ঢেউ  জেগে উঠল দিলে।। তোমার আমার চার নয়নের  দৃষ্টি বিনিময়ে,  শিহরিত হলো দেহ  সব হারানোর ভয়ে। তুমি আমার এই কপালে  যত্নে লেখা ছিলে।। নদীর যেমন উর্মি থাকে  ফুলের থাকে অলি,  তেমনি তুমি জুরে আছো মনের অলিগলি।। ঝিনুক যেমন ডুবে থাকে  নীল সাগরের বুকে,  তেমনি আমায় দাও ডুবিয়ে  তোমার প্রেমের সুখে।  চলো প্রেমের তরী ভাসাই  শাপলা ফোটা ঝিলে।।

নিঃশ্বাস ভেবে

 নিঃশ্বাস ভেবে  খাদিজা বেগম  তোমায় আমার নিঃশ্বাস ভেবে  ছেড়ে দিলাম ফিরে আসার আশায়,  কেন তুমি আর এলে না  কি দোষ ছিল আমার ভালবাসায়।। কাছে এসে বলে যাও না  কেন তুমি আর আসোনি ফিরে, কোথায় আছো কেমন আছো তোমায় খুঁজি জনস্রোত এর ভিড়ে। তুমি আমার কাছে তাইতো  মনে মনে এই হৃদয়ে যা চায়।। ভালোবেসে কাছে এসে  কেন মারলে প্রতারণার ছুরি, কথা ছিল ভালবাসে তুমি আমি হবো বুড়ো বুড়ি।। ওয়াদা করে ভুলে গেছো  কাছে এসে চলে গেছো দূরে, আজো তোমায় মন ভুলিনি  মনে পড়ে দীর্ঘশ্বাসের সুরে।  তুমি ছাড়া পৃথিবীতে  আমি যেন বন্দী অগ্নি খাঁচায়।।

মানুষ ভেবে

 মানুষ ভেবে  খাদিজা বেগম  মানুষ ভেবে বিশ্বাস করে  বারে বারেই করে গেলাম ভুল, তাই বারেবার ভাঙছে হৃদয়  যেমন করে ভাঙ্গে নদীর কূল।। যেমন কূলের শত্রু হলো  নদীর বুকের আশ্রয় থাকা জলে, জল বোঝে না কৃতজ্ঞতা কুল ভেঙ্গে যায় ঢেউ খেলানোর ছলে। তেমনি করেই সে ভাঙ্গে মন  যে জন আমার মনের সুখের মূল।। আমি বারে বারেই ভাবি  এর পরে সে শুধরাবে তার দোষ, তবু তার কাজ বিষাক্ত খুব  সাপের মত করে সে ফোঁস ফোঁস।। ভাঙা ভাঙা হৃদয় আমার  রক্তমাখা এই হৃদয়ের ঘা, বুকটা ভরা এত ব্যাথা  ব্যথায় ব্যথায় বুক করে খাঁ খাঁ। না ফুটিতে ঝরে পড়ে  বারে বারে আমার আশার ফুল।।

চাওয়া-পাওয়া

 চাওয়া-পাওয়া খাদিজা বেগম  নিজের চাওয়া-পাওয়া মাঝে  দিবানিশি ডুবে থাকে যে জন,  সেই স্বার্থপর কেমন করে  দেখবে আমার ক্ষত বিক্ষত মন।। তার কাছে তার স্বার্থ আগে  সে বোঝেনা অনুভূতির মূল্য,  সে ভাবে সেই সবার সেরা  তার নয়নে নাই তার সমতুল্য। সে নিজেকে নিয়ে ব্যস্ত  হিসাব নেই তার কে পর আর কে আপন।। আমার কষ্টে কি আসে যায়  হিসাব করে শুধু নিজের সুখটা, তার নয়নে দেখে না সে  লাশের মত এই বিষন্ন মুখটা।। স্বভাবগত কারণে সে  চরিত্রহীন জীবন যাপন করে,  সেই মানুষের সঙ্গী হয়ে  আমার জীবন ধুঁকে ধুঁকে মরে। তার কারণে মন পুড়ে ছাই  অশ্রু সাগর বইছে আমার নয়ন।।

অপরাধের শাস্তি

 অপরাধের শাস্তি  খাদিজা বেগম  পরের অপরাধের শাস্তি  কভু যেন আপনাকে দিও না, যেমন কর্ম তেমনি ফল  পরের ভুলের বোঝা টেনে নিও না।। মাথা নষ্ট করো না আর  ভেবে ভেবে অন্য জনের চরিত্র,  অটুট থাকো নৈতিকতায়  সদা রাখো আপনাকে পবিত্র। বিশ্বাস কিংবা ভালোবাসা  তুমি কোন কিছুই ভিক্ষা চেয়ো না।। পৃথিবীতে জনে জনে  ভালোবাসা আর বিশ্বাসের অভাব, মানুষরূপী অমানুষের  পশুর চেয়েও নিকৃষ্ট ময় স্বভাব।। বিশ্বাস রেখো কর্মফলে যার কর্মফল সেই তো একদিন পাবে, ন্যায় বিচারের আশায় আশায় তুমি শুধুই ধৈর্য ধরে যাবে। পর কখনো হয় না আপন  এই কথাটি তুমি ভুলে যেও না।।

চরিত্রহীন

 চরিত্রহীন  খাদিজা বেগম  চরিত্রহীন নির্লজ্জকে  লজ্জা দেবার নেই তো কোন পথ,  যখন তখন যেথায় সেথায়  বস্ত্র খোলা প্রাণী হয় না সৎ।। জ্ঞান পাপীকে জ্ঞানের আলোয়  আলোকিত করা যাবে না,  লেংটা বুদ্ধির বিবেকহীন কে  জ্ঞানী গুণীর মাঝে পাবে না। ওদের মুখে নীতি কথা  বুকের কানায় কানায় ভরা বদ।। ধর্মান্ধ আর কুশিক্ষিত  মানবজাতির জন্য শত্রু দল, ওদের মাঝে নাই তো ঈমান  স্বার্থের জন্য খায় কুকুরের মল।। ন্যায় অন্যায় এর ধার ধারে না  ওদের নাই তো কোন ধর্ম, দেশ,  অশ্লীলতায় ভরা জীবন  ওদের নীতি নৈতিকতা শেষ। যা খুশি তাই করে বেড়ায়  ওরা জানতে চায় না কারো মত।।

নির্ঘুম রাতের সাক্ষী

 নির্ঘুম রাতের সাক্ষী  খাদিজা বেগম আমার নির্ঘুম রাতের সাক্ষী  আমার সাথে জেগে থাকা অন্ধকার,  তোমার দেয়া কষ্টগুলো  আমার বুকের মাঝে করে হাহাকার।। আরো কত কষ্ট দেবে  আরো কত আমাকে রাত জাগাবে,  আরো কত টেনে হিছড়ে  ওই কবরের দিকে আমায় আগাবে। বিনা দোষে বিনা ভুলে  কেন আমি শাস্তি পাচ্ছি বারেবার।। কোন সে সুখের নেশায় ডুবে  তুমি আমায় ডুবিয়ে দেও অসুখে, বারে বারে কেন তুমি  প্রতারণার ছুরি মারো এই বুকে।। মনের ব্যথায় বুক জ্বলে যায়  শ্বাস চলে না ঘুম আসে না দুই চোখে, যন্ত্রণাতে সুখ চুষে খায় যেমন করে রক্ত চোষে খায় জোঁকে। কষ্টের খাঁচায় বন্দি আত্মা একদিন উড়ে যাবে ভেঙে বদ্ধ দ্বার।।