প্রেমের খাঁচা

 প্রেমের খাঁচা 

খাদিজা বেগম 


প্রেমের খাঁচা এমন খাঁচা 

বন্দি হলে আর পাবে না ছাড়া, 

প্রেমের আগুন এমন আগুন 

সেই আগুনে যায় না কেহ মারা।।


প্রেমের মরা রয় না ডুবে 

দুই নয়নের পাতায় পাতায় ভাসে, 

প্রথম প্রথম খুব মিষ্টি প্রেম 

ফুলের মত সুবাস নিয়ে আসে।

তারপরে প্রেম দুঃখ হয়ে 

দিবানিশি করতে থাকে তাড়া।।


পৃথিবীতে যতটা রঙ 

তার চেয়েও এই প্রেমের রং দ্বিগুণ, 

রং যদি হয় এলোমেলো 

প্রেম হয়ে যায় দাবানলের আগুন।।


নিয়ন্ত্রণের না রাখিলে 

প্রেম ভয়ংকার মরণ থেকেও আরো, 

প্রেম নিয়ন্ত্রণ করো রে মন

প্রেমের থেকে রক্ষা নাই তো কারো।

ভালোবেসে রোপন করো 

দুই হৃদয়ে একটা প্রেমের চারা।।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ