তুমি আসবে
তুমি আসবে
খাদিজা বেগম
আজ এই দেহ মন খুব শান্ত
যেমন শান্ত থাকে ঝড়ের আগে,
মন বলেছে তুমি আসবে
দেখা হবে প্রেমের অনুরাগে।।
খুলে যাবে খোঁপার বাঁধন
উড়ে যাবে বেনারসির আঁচল,
ভেঙে যাবে কাঁচের চুড়ি
ঢেউয়ে ঢেউয়ে নদী হবে চঞ্চল।
সেই নদীতে নাও ভাষাতে
মনে মনে বড় ইচ্ছে জাগে।।
রাত আর দিনের মিলন ক্ষণে
পৃথিবীর বুকে রংধনুর রং ছড়ায়,
ভালোবাসার আলিঙ্গনে
একে অন্য জনার মাঝে হারায়।।
তেমন করে মন হারাবো
ভালো বেসে বেসে তোমার ভিতর,
একটু নেবো একটু দেবো
উষ্ণ উষ্ণ ভালবাসার আদর।
আজ যেন মন কেমন কেমন
যা দেখি সব রঙিন রঙিন লাগে।।
Comments
Post a Comment