ক্ষত বিক্ষত মন

 ক্ষত বিক্ষত মন 

খাদিজা বেগম


আমার ক্ষত বিক্ষত মন

তা থেকে হয় শুধু রক্ত ক্ষরণ 

সেই ক্ষরণে যায় ভেসে যায় 

খড়ের মত অসহায় এই জীবন।।


জীবন আমার ধূপ ছিলনা 

তবু আমি পুড়ছি ধূপের মত,

উজ্জল হাসির আড়াল করে 

ঢেকে রাখছি অগণিত ক্ষত। 

রাত গভীরে জেগে জেগে 

অশ্রু জলে ভিজে আমার নয়ন।।


বিশ্বাসগুলো উড়ে গেছে 

মেঘের মত অজানায় এক দেশে, 

কাঁচের মত ভাঙছে হৃদয়

বিশ্বাস ভাঙ্গা স্মৃতি গুলো এসে।।


কেমন করে প্রাণ বাঁচাবো 

শ্বাস-নিঃশ্বাসে অনেক কষ্ট লাগে, 

যেন আমায় ডাকছে মরণ 

বারে বারে মরণের সাধ জাগে।

দুই নয়নে ক্ষণে ক্ষণে 

খুব নীরবে ঝরে পড়ে শ্রাবণ।।

Comments

Popular posts from this blog

সময় নেই হাতে

মা হয়েছি

বলো