মা হয়েছি

 মা হয়েছি 

খাদিজা বেগম 


আমি যখন মা হয়েছি 

তখন থেকেই তুচ্ছ আমার ব্যথা, 

মাথার ভেতর সদয় থাকে 

সন্তানদেরকে ভালো রাখার কথা।।


সন্তানের মল মূত্রের ভয়ে 

মা সন্তানকে রেখে দেয় না দূরে,

যত্ন করে বুকের মাঝে 

লালান করে ভালোবাসায় মুড়ে।

মায়ের স্বপ্ন আর ভবিষ্যৎ 

সবকিছুতে সন্তানের সুখ গাঁথা।।


সন্তান যদি বিপথে যায় 

মা ভাঙ্গে যায় নদীর কূলের মত, 

সন্তানের সুখ মায়ের স্বস্তি 

অসুখে হয় মায়ের বুকে ক্ষত।।


সন্তান যদি মাকে কাঁদায় 

তবুও মা চায় সন্তানের হাসি, 

সন্তানের সুখ বাঁচাতে মায় 

নিজের সুখের গলাতে দেয় ফাঁসি।

সন্তানের সুখ প্রার্থনাতে 

মা দুঃখিনী সেজদায় লুটায় মাথা।।

Comments

Popular posts from this blog

সময় নেই হাতে

বলো