অহংকার আর হিংসা
অহংকার আর হিংসা
খাদিজা বেগম
অহংকার আর হিংসা ঘৃণা
বের করে দাও নিজের ভেতর থেকে,
অন্যের সাথে কথা বলো
ক্ষমা ধৈর্য্য বনয়ী ভাব রেখে।।
সাবান দিয়ে ধুয়ে মুছে
লাভ হবে না শরীরের ওই চামড়া,
অশ্রু জলে ধুয়ে মুছে
শুদ্ধ রাখো ওই হৃদয়ের গোমরা।
বল রে মন সত্য কথা
চলো রে মন হালাল হারাম দেখে।।
হালাল খেও হালাল পরো
হালাল ভাবে জীবন যাপন করো,
হারাম ধরলে ব্যরাম হবে
হালাল দিয়ে তোমার জীবন গড়ো।।
অন্যায় থেকে ফিরে এসো
আর যেয়ো না ওই পাপীদের দলে,
মানব জীবন ধ্বংস হবে
তোমার ইচ্ছা কৃত পাপের ফলে।
সত্য সরল পথে চলো
পথ চলনা যেন এঁকেবেঁকে।।
Comments
Post a Comment