শরীর চায়
শরীর চায় খাদিজা বেগম এই শরীর চায় তোমার শরীর এই মনে চায় তোমার ঐ মন, প্রতি অঙ্গ কেঁদে কেঁদে তোমার অঙ্গের চায় আমন্ত্রণ।। মেঘলা দিনে কিংবা রাতে শীত বসন্ত গ্রীষ্ম বর্ষায়, কাছাকাছি থাকো তুমি সব ঋতুতে মন চায় তোমায়। খুব সকালে নয়ন খুলেই তোমায় খোঁজে আমার নয়ন।। তুমি কেন প্রেম বোঝনা প্রেম বিহনে প্রাণ বাঁচে না, ভালোবাসা ছাড়া কভু পাখি গায় না ফুল হাসেনা।। ওই মনে এই মন জড়িয়ে তুমি ছুঁয়ে থাকো আমায়, যেমন করে গাছ জড়িয়ে গাছের সাথে থাকে লতায়। তোমার একটু মিষ্টি ছোঁয়ায় হৃদয়ে বয় সুখের প্লাবন।।