রক্তের বাঁধন

 রক্তের বাঁধন 

খাদিজা বেগম 


ক্ষুদ্র স্বার্থ কেন্দ্র করে 

তোমরা কেহ রক্তের বাঁধন খুল না,

এই সম্পর্ক ছিন্নকারী 

জাহান্নামী এই কথাটা ভুল না।।


রক্তের ভাই বোন বড় স্বজন 

এর চেয়ে আর হয় না বড় আত্মীয়, 

রক্তের বাঁধন ভিন্ন হয় না 

প্রয়োজনে দূরে থাকে যদিও।

ভালবাসার এই সম্পর্কে 

পৃথিবীতে নেই তো কোন তুলনা।।


 ভাই আর বোনের এই সম্পর্কে 

কষ্ট হলেও কভু নষ্ট করো না, 

অজানা কে ভাই বোন বলে 

নিজের বুকে জড়িয়ে যে ধরো না।।


সকল বোনের মোনের কোনে 

ভাইয়ের জন্য থাকে তীব্র অপেক্ষা,

ভাইয়ের দেখা পাওয়ার পরে 

দুই নয়নে ভেসে যায় সব উপেক্ষা। 

ছোট বেলার মত করে 

সহজ ভাবে মিলে থাকি চলনা।।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ