সবার উপর মানুষ

 সবার উপর মানুষ 

খাদিজা বেগম 


সবার উপর মানুষ রে ভাই

তাই মানুষের জন্য এলো ধর্ম, 

সেই মানুষকে তুচ্ছ করা

শুধুমাত্র এক শয়তানের কর্ম।।


এক সময়ে শয়তান ছিল 

জ্ঞানে গুণে ফেরেশতাদের সেরা,

তার কারণে নিজের পক্ষে 

আল্লাহর সাথে করেছিল জেরা।।

তাই বলি ভাই বিনয়ী হও 

বুঝতে চেষ্টা করো নারীর মর্ম।।


সম্মানিত মানুষ যারা 

তারাই করে অন্যজনকে সম্মান,

যার ভিতরে ঈমান আছে 

সেই তো দেখে অন্যজনের ঈমান।।


এই ধরাতে যে যেমন ভাই 

অন্যজনকে সে তেমনি ভাবে,

কাজ কর ভাই ভেবেচিন্তে

যেমন কর্ম তেমনি ফল পাবে।

মানুষ হয়ে ওঠো রে ভাই 

বৃথা যেন না যায় মানব জন্ম।।


#খাদিজা_বেগম #নারী #ধর্ম

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ