মিলনের সুখ
মিলনের সুখ
খাদিজা বেগম
মিলনে সুখ যতটা রয়
বিচ্ছেদে হয় আরো বেশি যন্ত্রণা,
মিলন নেশায় বেহুশ যে জন
তার বিরহে সে পাবে না সান্তনা।।
এই মন কেন ভুলে থাকে
মিলনের পর আসবে আবার বিরহ,
সুস্থতার পর অসুস্থতায়
ধীরে ধীরে পতিতহয় এই দেহ।
স্বাভাবিক এই নিয়ম নীতি
আগে থেকেই কি এ হৃদয় জানতো না।।
তবে কেন দুঃখ পেলে
মন ভরে যায় বিষন্নতার বাতাসে,
তবে কেন সূর্য লুকায়
অন্ধকারে মেঘ ভরে যায় আকাশে।।
ভালোবাসায় আগুন আছে
হয়তো দেবে ক্ষণে ক্ষণে পুড়িয়ে,
তাই বলে কি ভালোবাসার
মিষ্টি ছোঁয়ায় মন নেবো না জুড়িয়ে।
যদি শুধু সুখের জীবন হতো
তবে দুঃখের আঘাতে মন ভাঙতো না।।
Comments
Post a Comment