আত্ম সমালোচনা
আত্ম সমালোচনা
খাদেজা বেগম
সারাদিনের কাজের হিসাব
প্রতিরাতে ঘুমের আগে নেওয়া,
নিজের কাছে প্রশ্ন করা
নিজের কাছে প্রশ্নের উত্তর দেওয়া।।
কার সাথে কি বলেছিলাম
কোথায় কোথায় ত্রুটি ছিল তাতে,
কার সাথে পথ চলেছিলাম
আর যাবে না চলা কার কার সাথে।
সারাদিনে কি খেয়েছি
কোন খাবারটা আর যাবে না খাওয়া।।
কি দেখেছি? কি ধরেছি?
কোন জিনিসটা আর যাবে না দেখা,
নিয়ন্ত্রণে থাকতে হলে
তুলতে হবে কিছু সীমা রেখা।।
দুর্বলতা শুধরে নিয়ে
শক্তিশালী মানুষ হয়ে দাড়াও,
অলসতার বাঁধা ভেঙে
পরিশ্রমের পথে চরণ বাড়াও।
মানব জীবন অমর জীবন
প্রাণীর মত নয়তো আসা-যাওয়া।।
Comments
Post a Comment