অপেক্ষায় থাকি
অপেক্ষায় থাকি
খাদিজা বেগম
সব উপেক্ষা করে শুধু
আমি তোমার অপেক্ষাতে থাকি,
মনে প্রাণে শুধু তোমায়
দিবানিশি করি ডাকাডাকি।।
তোমায় দেখার জন্য আমার
দুই নয়নে অশ্রু সাগর ভরা,
দেখা দিয়ে দূর করে দাও
এই হৃদয়ের তীব্র মরুর খরা।
পৃথিবীর সব দেখার পরেও
তৃপ্তি পায় না আমার দুটি আঁখি।।
আমার এ চোখ চিরনিদ্রায়
যায় না যেন তোমাকে না দেখে,
আমার এ মন মনের পাতায়
তোমার নামের গান কবিতা লেখে।।
তুমি আমার গানের ছন্দ
মেঘলা দিনের বৃষ্টি ভেজা হাওয়া,
তুমি আমার এতই প্রিয়
তোমায় পেলে সব হয়ে যায় পাওয়া।
ওগো আমার প্রাণের পাখি
তুমি আমায় ভুলে গেছো না কি।।
Comments
Post a Comment