একটি চুম্বন দুইটি জীবন

 একটি চুম্বন দুটি জীবন 

খাদিজা বেগম 


আরো কত নির্মম বর্বরতা  

সহ্য করবে আমার বাংলা রাষ্ট্র,

বাংলার ছেলে কত জেলে জেলে

নির্বিচারে হয়ে যাচ্ছে নষ্ট।।


স্বামী স্ত্রীর একটি চুম্বন 

কেন কেড়ে নিল দুটি জীবন,

জবাবদিহি করতে হবে 

এ তোমাদের কেমন রাষ্ট্র শাসন।

কে দেবে কার নিরাপত্তা 

দায়িত্ববান সব হয়েছে পথ ভ্রষ্ট।।


পাক হায়েনা পাগল হলো

স্বামী স্ত্রীর পবিত্র প্রেম দেখে,

তিল পরিমাণ ভুলটাকে সে 

তাল বানালো মুনাফিকি মেখে।।


পররাষ্ট্র মন্ত্রণালয় 

পরের পায়ের কাছে থাকবে কত, 

মাথা তুলে প্রশ্ন করো

মানবতা দেখাও বীরের মত।

কিসের নামাজ কিসের পূজা  

মানুষ মারতে যদি না হয় কষ্ট।।


Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ