বউয়ের চোখের জল

 বউয়ের চোখের জল 

খাদিজা বেগম 


আর কতকাল ভদ্র সেজে 

থাকবে তুমি এই সমাজের তরে,

পরনারীর হাসি কেনবে 

বউয়ের চোখের জল উপেক্ষা করে।।


স্বামী নামের হে আসামি 

একদিন তোমায় পেতেই হবে শাস্তি, 

আমল নামা সামনে আসবে 

প্রকাশ পাবে পাপের সকল মাস্তি।

তোমার বউয়ে তোমার জন্য 

আহাজারি করে সেজদায় পড়ে।।


সবার উপর উপর ওয়ালা 

তিনি থাকেন ন্যায় বিচারের পক্ষে, 

সকল কর্মের সাক্ষী তিনি 

যা করেছ এই পৃথিবীর বক্ষে।।


অশ্রু ভেজা দুই নয়নের 

প্রতি ফোটা অশ্রুর হিসাব চাইবো,

রক্তমাখা এই হৃদয়ের 

প্রতি ফোটা রক্তের হিসাব চাইবো।

কেন আমার হৃদয় ভাঙলে 

অন্যের সাথে প্রণয়ের ক্ষণ গড়ে।।



Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ