এই বুক চিরে

 এই বুক চিরে 

খাদিজা বেগম 


এতো ভালোবাসলাম তোমায় 

তবু চলে গেছো এই বুক চিরে, 

অবুঝ এই মন আশায় থাকে 

আবার একদিন তুমি আসবে ফিরে।।


বুকের জমিন খাঁ খাঁ করে 

তুমি এসো জোয়ারের জল হয়ে,

ঢেউ খেলানো নদীর মত

আর একটিবার এই বুকে যাও বয়ে।

আজো একা বসে আছি 

তোমার আশায় আমাদের এই নীড়ে।।


ভুল যদি হয় শুধরিয়ে দাও 

অন্যায় হলে দাও আমাকে শাস্তি,

তোমায় ছাড়া বিষণ্ণ সব 

এই জীবনের কোথাও নেই মাস্তি।।


কাছে থেকে দুঃখ দিলেও 

সে দুঃখটা সুখের মতো লাগে, 

দূরে দূরে থাকলে সরে 

যেন মনে মরণের সাধ জাগে। 

ঘ্রাণ হারানো ফুলের মত 

মন মরে যায় আমার ধীরে ধীরে।।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ