কষ্টের কারণ
কষ্টের কারণ
খাদিজা বেগম
কষ্টের কারণ আছে কি নাই
কারণ থাক বা না থাক কষ্ট আছে,
কষ্টই যেন মানব জীবন
কষ্ট নিয়েই সকল মানুষ বাঁচে।।
একলা থাকার কষ্টটাকে
দূরে ঠেলে করলাম একটা বিয়ে,
মাঝে মাঝে ঝগড়া করে
আবার ঘুমায় কোল বালিশটা নিয়ে।
প্রতিটা দিন না হলেও সে
মাঝে মাঝে আমায় ভালোবাসে।।
ভালোবাসা বৃষ্টির মত
মাঝে মাঝে রোদের মাঝে আসে,
জোয়ারের জল শ্রাবণের জল
আহা জলের ওপরে জল ভাসে।।
আপনা থেকে না ফুটিলে
জোর খাটিয়ে ফুল ফুটানো যায় না,
আপনার থেকে না আসিলে
জোর করে কেউ ভালবাসা পায় না।
কষ্ট পেলেও বেঁচে আছি
একটু ভালোবাসা পাবার আশে।।
Comments
Post a Comment