ভিক্ষাতে নাই ভালোবাসা

 ভিক্ষাতে নাই ভালোবাসা 

খাদিজা বেগম 


ভিক্ষাতে নাই ভালবাসা

ভালো করে গড়ো তোলো স্বভাব,

হও পবিত্র পরিশ্রমী

আর হবেনা ভালবাসার অভাব।।


প্রেমো তৃষ্ণায় কাতর হয়ে 

মন ডুবলে প্রেমের রসে রসে,

মানুষ কি আর মানুষ থাকে 

হারিয়ে যায় ভালবাসার বশে।

জীবন মরণ এর ভিতরে 

কানায় কানায় ভালোবাসার প্রভাব।।


ভালোবাসা পাবার আশা 

শিশু কিশোর বৃদ্ধ যুবক সবার, 

বিষের চেয়েও বিষাক্ত খুব

ভালোবাসা ছাড়া দামি খাবার।।


ভালোবাসা বন্দি নয় তো 

নরো নারীর ভালোবাসার মাঝে, 

ভালোবাসা প্রকাশ করো

তোমার সকল কথা এবং কাজে। 

স্মরণ রেখো কাজের আগে 

সকল কাজের দিতে হবে জবাব।।

Comments

Popular posts from this blog

সময় নেই হাতে

মা হয়েছি

বলো