তোমার চলার পথে

 তোমার চলার পথে 

খাদিজা বেগম 


হাজারো পথ ছেড়ে দিয়ে 

আমি চলি তোমার চলার পথে, 

হাজারো মত পিষ্ট করে 

মত মিলালা শুধু তোমার মতে।।


হাজারো সুর মাটি দিয়ে 

মন বেঁধেছি শুধু তোমার সুরে, 

যেথায় যাবে সঙ্গে যাব 

যেতে রাজি যাওনা যতই দূরে। 

তোমার জন্য রথ গড়েছি 

এসো না যাই ভালবাসার রথে।।


নদীর মত আমার বুকে 

তোমার নামের ঢেউ বয়ে যায় ধীরে, 

পাখির মত তোমার স্মৃতি 

সন্ধ্যা হলেই আসে আবার ফিরে।।


হাজারো সুখ ছেড়ে দিয়ে 

তোমার কাছে আসি দুঃখ পেতে, 

স্বাধীন আকাশ ছেড়ে দিয়ে 

বসে থাকি তোমার খাঁচায় যেতে।

তুমি যদি বন্দি রাখো

আপত্তি নাই আমার বন্দী হতে।।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ