ভবিষ্যৎ

 ভবিষ্যৎ 

খাদিজা বেগম


তোমার আজকের অনুভূতির 

রঙে রঙিন হবে কালকের ভবিষ্যৎ, 

আজকের চিন্তা-ভাবনা গুলো 

তোমার কালকের জন্য তৈরি করবে পথ।।


অলসতায় অভাব আসবে 

তোমায় তৈরি করে দেবে ভিখারি,

পরিশ্রমে অর্থ আনে 

তৃপ্তি রাখে শত হাজার ভুখারী।

ভবিষ্যতে মিশে যাবে 

আজকে মনে পুষে রাখা মনের মত।।


ইতিবাচক ভাবনা ভাবো

নেতিবাচক ভাবনায় বাড়ে বেদনা, 

অতীতের ওই দুঃখ নিয়ে 

এই বর্তমান নষ্ট করে কেঁদ না।।


যা যাবার তা চলেই যাবে 

জোর খাটিয়ে ধরে রাখতে যেও না,

যা গেছে যাক তার মায়াতে 

বারে বারে পিছু ফিরে চেও না।

মানব জনম সফল করতে 

চিন্তা ভাবনায় রাখো স্বচ্ছ এবং সৎ।।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ