করতে হবে প্রতিবাদ

 করতে হবে প্রতিবাদ 

খাদিজা বেগম 


শুধু ধৈর্য দিয়ে হয়না জীবন 

প্রয়োজনে করতে হবে প্রতিবাদ, 

সব কিছুরি সীমা আছে

সীমা লংঘন কারীর ভাঙতে হবে হাত।।


দিনের পর দিন যে মানুষে

সহ্য করে অন্যজনার অত্যাচার, 

এক ধরনের জালিম সেও 

নিজের উপর নিজেই করে অবিচার।

কলাকৌশল জানতে হবে 

জীবন জুড়ে রয়েছে ঘাত প্রতিঘাত।।


এই জীবনে কেউ দেবে না 

ভালো থাকার সুযোগ তৈরি করে, 

নিজের জীবন তাই নিজেকেই 

নিতে হবে নিজের হাতেই গড়ে।।


অত্যাচারী দমন করতে 

শক্তি বাড়াও শারীরিক আর মানসিক, 

পাশাপাশি শক্তি বাড়াও 

বিবেক-বুদ্ধির সাথে আর্থিক সামাজিক। 

যুদ্ধ করেই বাঁচতে হবে 

লাশের মত জীবনের নাই প্রাণের স্বাদ।।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ