বাবা বাবা
বাবা খাদিজা বেগম বাবা বাবা ও ও বাবা তোমায় ভুলে থাকা যায় না, স্মৃতির আগুন জ্বলছে বুকে এখনো তো তা জুয়ার না। তোমায় ভুলে থাকা যায় না। আয়না দেখলে তোমায় দেখি হাত বাড়িয়ে আমি ধরি, অনেক কষ্ট দিয়েছি তাই কেঁদে কেঁদে বলি সরি। অনুতপ্ত এই নয়নে আমার চোখের জল ফুরায় না।। তোমায় ভুলে থাকা যায় না। তুমি আমায় সুখে রেখে সইছো সকল দুঃখের থাবা, মাফ করে দাও আমায় তুমি করিনি তো তোমার সেবা। দিনের পর দিন করছি আমি একের পর এক নতুন বায়না।। তোমায় ভুলে থাকা যায় না। একটি বারো ভাবিনি তো বাবা তোমার কি প্রয়োজ? একটি বারো বুঝিনি তো বাবা তুমি এত আপন। তুমি ছাড়া একলা আমি এই দুনিয়ার আজ অচেনা।। তোমায় ভুলে থাকা যায় না।