এই পৃথিবী
এই পৃথিবী
খাদিজা বেগম
এই পৃথিবী তোমার সেবায়
তুমি শুধুই এর মেহমান,
কেমন করে বুঝাই তোমায়
মানুষ তুমি খুব মূল্যবান।
মাটির একটা প্যাকেট করা
তোমার ভিতর সোনা আত্মা,
সেই সোনাটা কয়লা হবে
যদি বলো থাকো মিথ্যা।
যত বলবে সত্য কথা
তত বাড়বে তোমার সম্মান।
এমোনি এক বোকা মানুষ
পরে আছো প্যাকেট নিয়ে,
ভিতরে ধন খুব মূল্যবান
তা ফেলেছে সে হারিয়ে।
প্যাকেটটারে যত্ন করে
এই প্যাকেটাই যেন তার প্রাণ।।
আত্মা যাবে আত্মার জায়গায়
মাটির প্যাকেট ফেলে রেখে,
বোকা মানুষ কেউ শেখে না
আত্মার চলে যাওয়া দেখে।
পৃথিবীটা পরিক্ষার হল
এই পরীক্ষায় নাই কারো ত্রাণ।
আত্মার যত্ন করো রে মন
তোমার আত্মার যত্ন করো,
পাক পবিত্র আত্মা নিয়া
এই পৃথিবী যেন ছাড়।
সততাকে আঁকড়ে ধরো
চর্চা করো কুরআনের জ্ঞান।।
Comments
Post a Comment