ভালবাসবো
ভালোবাসো
খাদিজা বেগম
ভালোবাসো ভালোবাসো
ভালোবাসো নিজেকে মন,
ভালো থাকতে হলে তোমার
ভালোবাসা খুব প্রয়োজন।
নিজের প্রতি যত্নশীল হও
নিজেকে দাও একটু সময়,
দাম দিয়ে যা কেনা যায় না
করছো কেন তার অপচয়?
অন্যের ভাবনায় দিন হলে শেষ
নিজের জন্য ভাববে কখন??
তোমার রাজ্যে তুমি রাজা
মনকে দিও না রাজত্ব,
মনের গলাম হয়ে থাকলে
তোমার জীবন হবে ব্যর্থ।
শক্ত হাতে লাগান ধরো
রাখতে হবে মন নিয়ন্ত্রণ।।
চারিদিকে লোভ লালসার
ফাঁদ পেতেছে তোমার জন্য,
অসাবধান হলেই তুমি
হয়ে যাবে সত্য শূন্য।
যার ভিতরে নাই সততা
সেজন বন্য পশুর মতন।।
Comments
Post a Comment