তোর প্রেমেতে
তোর প্রেমেতে
বিদ্রোহী মন
তোর প্রেমেতে বিদ্রোহী মন
আমার কথা শোনে না,
নারে না না আমার এ মন
আমার কথা শোনে না।
তোর ভাবনায় জেগে থাকে
ঘুমাতে দেয় না রাতে,
রঙিন রঙিন স্বপ্ন দেখে
আমার এ মন তোর সাথে।
তোর প্রেমেতে অবুঝ এ মন
বোঝালে বুঝ মানে না।।
মন মাঝারে দোলনা পাতা
সেথায় দুলতে থাকিস তুই,
বিদ্রোহী মন হয়না দমনা
যতই তারে জেলে থুই।
কেমন করে দেবো ফাঁসি
জানি না রে জানি না।।
মনের সাথে মরে যাব
বেঁচে থাকতে পারবো না,
তুই যদি গো রাখিস ধরে
আমি তোরে ছাড়বো না।
মন যারে চায় তারে ছাড়া
বাঁচতে আমি পারবো না।।
Comments
Post a Comment