কুরআনের জ্ঞান

 কুরআনের জ্ঞান

খাদিজা বেগম


পাট করে নে পাঠ করে নে 

বোকা মানুষ কুরআনের জ্ঞান,

জ্ঞানের চেয়ে নাই কিছু আর 

এই দুনিয়ার ধন মূল্যবান।


পারেনা কেউ নিতে এই ধন 

এই ধনের নেই কোন শরিক,

ওই ধন আছে যার ভেতরে

আলোকিত তার চারিদিক।

এই ধনেরি ধনি যে জন

দুঃখ তারে দিয়েছে ত্রাণ।।


মরে গেলেও আলো হবে 

তার অন্ধকার ঐ কবরে,

শেষ বিচারে মুক্তি দেবে 

রাখবে তারে খুব আদরে।

থাকতে সময় পাঠ করে নে 

পবিত্র ঐ কুরআনের জ্ঞান।।


লোভ লালসা পিছে ছুটে 

করো না কেউ জীবন ব্যর্থ,

স্বার্থ ছাড়া বিফল হবে 

তোমার পাপের পাপিয়া অর্থ।

সেই সততার আয়না দেখো

তুমি তোমার কবর স্থান।


জ্ঞানী জন দেয় না ধোকা 

করে না সে ছলচাতুরি,

অন্যের সুখে সুখী সে জন 

সে করে না বাহাদুরি।

সদা সে জন ব্যস্ত থাকে 

করে মুক্তির অনুসন্ধান।।





Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন