না ঘুমিয়ে

 না ঘুমিয়ে

খাদিজা বেগম 


ছোট্ট একটা জীবন আমার

তাই থাকতে চাই, না ঘুমিয়ে,

জেগে থেকে কাজ করিবো

ঘড়ির সাথে পাল্লা দিয়ে।


ঘড়ির চেয়েও আরো দ্রুত 

চলবো আমি অবিরত,

চলার পথে ভাঙবো বাঁধা

আমার সামনে পড়বে যত।

কানায় কানায় পূর্ণ হব 

শূন্য করে সবটা দিয়ে।।


দেবর আছে অনেক কিছু

কোথায় দেবো আমি ঢেলে?

নেবার মতো দেখি না তো

দিতাম কাগজ কলম পেলে।

যাওয়ার সময় যেতে চাইনা 

এতটুকু ফেরত নিয়ে।।


কোন ক্লান্তি ছোঁয় না যেন 

হয় না যেন কোনো অসুখ,

সবার জন্য ভালোবাসায়

ভরা থাকুক আমার এই বুক।

শেষ করিবো আমার কর্ম 

ন্যায়ের সাথে দায়িত্ব নিয়ে।।


 

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন