আমানত
আমানত
খাদিজা বেগম
আমাদের এই জন্মভূমি
পূর্বপুরুষ এর আমান,
জীবন দিয়ে রক্ষা করবো
হতে দেব না খেয়ানত।
লাখো প্রানের দামে কেনা
লাল সবুজের এই পতাকা,
অগণিত মা, বোনদের
সম্ভ্রমে কেনা এই স্বাধীনতা।
দেশের ক্ষতি করবে যারা
তাদের উপর পরবে লালত।।
সব বেলাতে ছাড় দিলেও
দেশের বেলায় দেব না ছাড়,
দেশের ক্ষতি করে যারা
তাদের সাথে যুদ্ধ এইবার।
দেশের শত্রু শেষ করিব
স্রষ্টার নামে নিলাম শপথ।।
লোভ লালসা ভয় তাড়িয়ে
গড়ব জীবন ত্যাগে ত্যাগে,
সত্যিকারের মানুষ হতে
স্রষ্টার প্রতি বিশ্বাস লাগে।
নৈতিকতায় অটল থেকে
চলব সদা সততার পথ।।
Comments
Post a Comment