দাবা খেলা
দাবা খেলা
খাদিজা বেগম
এই জীবনটা দাবা খেলা
ধ্বংস হয়ে যায় ভুল চালে,
ভুল মানুষের সঙ্গী হয়ে
নাচিস না তুই আর ভুল তালে।
সবাই তরে ছেড়ে গেলও
ছাড়বে না তোর কর্মফলে,
আয় ফিরে আয় সঠিক পথে
ভুলিস না তুই মিথ্যা ছলে।
শেষ বিচারের ফেঁসে গেলে
শাস্তি হবে চিরকালে।।
আর কাঁদাস না গরিব, দুঃখী
সহজ সরল মানুষগুলো,
কখনো তো যায়না দেয়া
সৃষ্টিকর্তার চোখে ধুলো।
তার সৃষ্টিকে কষ্ট দিলে
শাস্তি মিলবে তোর কপালে।।
যা হবার তাই হয়ে গেছে
ক্ষমা চেয়ে আয় ফিরে আয়,
ক্ষমার দুয়ার আজো খোলা
ওরে পাপী তোর অপেক্ষায়।
আর কবে তুই বুঝবি রে মন
তুই ফেঁসেছো মিথ্যা জালে।।
Comments
Post a Comment