আসার আগে

 আসার আগে

খাদিজা বেগম 


পৃথিবীতে আসার আগে 

ছিলাম আসার সিরিয়ালে,

যাবার জন্য নেই সিরিয়াল

কি আছে যে এই কপালে।।


কেউ মানে না কোন নিয়ম 

এ যেন এক পাগল খানা,

এইখানেতে সবাই কাঁদে 

কেউ শোনে না কারো কান্না।

যাবার কথা ভুলে গিয়ে 

বন্দী সবাই মায়াজালে।।


যতই যে চায় স্বাধীনতা

ততই সে বন্দি থাকে,

চোখ থাকিতে অন্ধ লোকে 

কেউ চিনে না আপনাকে।

ন্যায় অন্যায় বোধ ভুলিয়া 

গা ভাসাইছে স্রোতের তালে।।


টাকা খেকো প্রাণীগুলো 

পাগল থাকে টাকার গন্ধে,

মানুষগুলো খুব অসহায় 

অমানুষদের টাকার দ্বন্দ্বে।

মানুষ আছো কিনা মানুষ? 

চেয়ে দেখো অন্তরালে।।








Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো